চীনে টেসলার বিক্রি কমেছে ৯৮ শতাংশ

১১ মে, ২০২২ ১০:৫৪  
এক মাসের ব্যবধানে বিশ্বের সবচেয়ে বড় অটোমোবাইলের বাজার হলো চীনে গাড়ি বিক্রি রেকর্ড সংখ্যক কমেছে। আর নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। ফলে সর্বোচ্চ ৮১ শতাংশ উৎপাদন কমিয়ে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছেন টুইটার কেনার পর ফুরফুরে থাকা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এই চাপে পড়ার মূল কারণ হিসেবে চীনের কর্তৃপক্ষের চলমান কঠোর বিধিনিষেধকেই সামনে নিয়ে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। https://digibanglatech.news/news/automobile/75376/ চীনের প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে বুধবার (১১ মে) প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এপ্রিলে চীনের মূল ভূখণ্ডে ইলেকট্রিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা মাত্র এক হাজার ৫১২টি গাড়ি বিক্রি করেছে। যা মার্চের তুলনায় ৯৮ শতাংশ কম। তাছাড়া দেশটিতে প্রতিষ্ঠানটির উৎপাদনও কমেছে ৮১ শতাংশ। কারণ এপ্রিলে গাড়ি উৎপাদন করা হয় ১০ হাজার ৭৫৭টি। অন্যদিকে মার্চে এই সংখ্যা ছিল ৫৫ হাজার ৪৬২টি। তাছাড়া সাংহাইতে তৈরি করা একটি গাড়িও এপ্রিলে রপ্তানি করতে পারেনি টেসলা। তবে মার্চে ৬০টি গাড়ি সেখান থেকে রপ্তানি করা হয়। যদিও চলতি বছরে চীনে খুব ভালোভাবে ব্যবসা শুরু করে ইলন মাস্কের কোম্পানিটি। মার্চে চীনে সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি বিক্রি করে টেসলা। সাংহাইয়ের কারখানা থেকে ডেলিভারি দেওয়া হয় ৬৫ হাজার ১৮৪টি গাড়ি। ফেব্রুয়ারির তুলনায় এই হার ছিল ১৫ শতংশ বেশি।